:
Breaking News

পটুয়াখালীতে এনআই অ্যাক্টের মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

top-news
https://thedailyjibonbanglanews.com/public/frontend/img/post-add/add.jpg

গ্রেফতারকৃত আসামির নাম মো. নিজাম গাজী (৪২)। তিনি পটুয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের টাউন জৈনকাঠী এলাকার আব্দুর রব গাজীর ছেলে।
​পুলিশ সূত্রে জানা যায়, সিআর মামলা নং-১১৭২/২০২৩-এর এনআই অ্যাক্টের ১৩৮ ধারার মামলায় আদালত আসামি নিজাম গাজীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৪ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি লোকচক্ষুর আড়ালে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
​গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী থানার এএসআই (নিরস্ত্র) মোজাম্মেল ইসলাম রিপনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল শনিবার দুপুর ১টা ১০ মিনিটে লতিফ স্কুল রোড এলাকায় অভিযান চালায়। অভিযানে দীর্ঘদিনের পলাতক আসামি নিজাম গাজীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
​পটুয়াখালী থানা পুলিশ জানায়, আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তাদের বিশেষ অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। অপরাধ দমনে এবং আদালতের রায় কার্যকর করতে পুলিশ বদ্ধপরিকর। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

https://thedailyjibonbanglanews.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *