গলাচিপায় পৃথক তিন অভিযানে ২২০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ৩
- Repoter 11
- 09 Aug, 2026
পুলিশ সূত্রে জানা যায়, গত ০৬ সেপ্টেম্বর গলাচিপা থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে, গলখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বড় গাবুয়া এলাকায় আধাপাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ শলেন চন্দ্র মিস্ত্রী (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি বরগুনা জেলার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের পূর্ব সোনাখালী গ্রামের বাসিন্দা। ভিন্ন অভিযানে গলাচিপা পৌরসভার ৩নং ওয়ার্ডের শান্তিবাগ এলাকায় হাজেরার চায়ের দোকানের সামনে থেকে ২০ গ্রাম গাঁজাসহ মোসাঃ হাজেরা (৫৫) নামের এক নারীকে আটক করা হয়। আরেকটি অভিযানে, চর কাজল ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ইদ্রিস মোল্লার বাড়ির টিনসেট ঘরের বারান্দার নিচ থেকে ১০০ গ্রাম গাঁজাসহ মো. নাহিদ মোল্লা (২৬)-কে গ্রেফতার করে পুলিশ।
অভিযানগুলোতে গলাচিপা থানার এসআই সোহেল রানা, এসআই মাসুদুর রহমান রানা ও এসআই কামাল উদ্দিন পৃথকভাবে সঙ্গীয় ফোর্স নিয়ে অংশ নেন। এ ঘটনায় গলাচিপা থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারণি ১৯(ক) অনুযায়ী রুজু করা হয়েছে। পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *






