শিক্ষিকাকে শ্রেণিকক্ষে ছাত্রের হুমকি: ‘আপনার কেমন ক্ষমতা আমাকে ফেল করান’
- Reporter 12
- 24 Jun, 2026
টাঙ্গাইল প্রতিনিধি:
’—এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনার পর থেকে ওই শিক্ষিকা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বিষয়টি নিয়ে এলাকায় সমালোচনার ঝড় উঠেছে।
জানা গেছে, সম্প্রতি উপজেলার একটি শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম চলাকালীন ওই শিক্ষিকা পাঠদান করছিলেন। এ সময় ওই ছাত্রের কর্মকাণ্ডে বাধা দিলে সে উত্তেজিত হয়ে ওঠে। একপর্যায়ে শিক্ষিকার সামনে দাঁড়িয়েই সে ওই হুমকি দেয়। তার এমন আচরণে উপস্থিত অন্যান্য শিক্ষার্থী এবং সহকর্মীরা হতবাক হয়ে পড়েন।
ঘটনাটি জানাজানি হওয়ার পর অভিভাবক ও স্থানীয় সচেতন মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলছেন, ছাত্র-শিক্ষকের সম্পর্ক যে পর্যায়ে নেমেছে, তা উদ্বেগজনক। বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখতে এবং শিক্ষিকার সম্মান রক্ষার্থে অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, ঘটনাটি তারা অবগত হয়েছেন। বিষয়টি খতিয়ে দেখে বিদ্যালয়ের নিয়ম অনুযায়ী এবং প্রয়োজনীয় আইনি পরামর্শ নিয়ে অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *







