পটিয়ায় বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ: আহত ৫
- Repoter 11
- 26 Jun, 2026
শুক্রবার (২৬ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী পুরবানী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারটির সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায় এবং কারে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
খবর পেয়ে পটিয়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *







