:
Breaking News

আসন্ন ২নং বদরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোশাররফ হোসেন মৃধার প্রার্থীতা ঘোষণা ও দোয়া প্রার্থনা

top-news
https://thedailyjibonbanglanews.com/public/frontend/img/post-add/add.jpg

আসন্ন ২নং বদরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন এলাকার জনপ্রিয় সমাজসেবক ও উদীয়মান ব্যক্তিত্ব মো: মোশাররফ হোসেন মৃধা (বিএসসি)। সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় নিয়ে তিনি এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে নেমেছেন।
​পোস্টার ও প্রচারণায় তাঁর মূল লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে—লোভ ও লালসার ঊর্ধ্বে থেকে সাধারণ মানুষের পাশে থেকে সেবা করা। সুখে-দুঃখে এলাকার গরীব, দুঃখী ও মেহনতী মানুষের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করতে তিনি সকলের দোয়া ও আন্তরিক সমর্থন প্রত্যাশা করেছেন।
​স্থানীয় সর্বস্তরের জনগণের (পটুয়াখালী) সৌজন্যে প্রকাশিত এই পোস্টারে আরও উল্লেখ করা হয়, ইনশাআল্লাহ নির্বাচিত হলে তিনি জনকল্যাণমূলক কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বদরপুর ইউনিয়নকে একটি আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সচেষ্ট হবেন।

https://thedailyjibonbanglanews.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *