বয়সের কথা ভেবে খেলি না, শরীর যতক্ষণ বলবে খেলব: মেসি
- Repoter 11
- 25 Jun, 2026
যেখানে রেকর্ড, নিজের ফিটনেস এবং ভবিষ্যৎ
পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন এই ফুটবল জাদুকর।
পাঠকদের জন্য সাক্ষাৎকারের চুম্বক অংশ তুলে
ধরা হলো:
রেকর্ড নয়, দলের জয়ই আসল
বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়ার
পর মিক্সড জোনে চওড়া হাসি নিয়ে মেসি বলেন, "সত্যি বলতে, আমি খুব খুশি। তবে রেকর্ডের
চেয়েও বড় কথা, জয় দিয়ে ম্যাচটা শেষ করতে পেরেছি। আমাদের আসল লক্ষ্য ছিল গ্রুপ চ্যাম্পিয়ন
হওয়া, সেটা নিশ্চিত করতে পেরে ভালো লাগছে।" প্রতিপক্ষ অস্ট্রিয়া বেশ আক্রমণাত্মক
ও শারীরিক ফুটবল খেলেছে উল্লেখ করে তিনি বলেন, ম্যাচটা কঠিন ছিল তবে দল সফলভাবে জয়
তুলে নিয়েছে।
‘বয়স জাস্ট একটা
সংখ্যা’
৩৮ বছর বয়সে ব্রাজিলের কিংবদন্তি রোনালদোর
ফিটনেস ও ইনজুরি নিয়ে করা এক প্রশ্নের জবাবে মেসি নিজের ভাগ্যকে ধন্যবাদ জানান। তিনি
বলেন, "রোনালদোকে ক্যারিয়ারে বেশ কয়েকবার মারাত্মক ইনজুরি ও অস্ত্রোপচারের টেবিলে
যেতে হয়েছে। ঈশ্বরের কৃপায় আমি এ দিক থেকে ভাগ্যবান, তেমন কোনো বড় ইনজুরিতে পড়তে হয়নি।"
নিজের বর্তমান ফর্ম ও বয়স নিয়ে মেসির স্পষ্ট
বার্তা, "আমি আসলে নিজের বয়সের কথা ভেবে খেলি না; বরং শারীরিকভাবে কেমন বোধ করছি,
সেটাই আমার কাছে আসল। আমি ভালো আছি, খুশি আছি এবং দলকে সেরাটা দিতে চাই। নিশ্চিতভাবেই
কোনো এক সময় শরীর ভেঙে পড়বে এবং বলবে ‘আর না’। তবে আপাতত আমি খেলাটা উপভোগ করছি।"
ঈশ্বরের কাছে আর নতুন কিছু চাওয়ার নেই
সামনেই মেসির জন্মদিন। জন্মদিনের প্রার্থনা
নিয়ে জানতে চাওয়া হলে এই মহাতারকা জানান, ফুটবল বা জীবনে তাঁর নতুন করে আর কিছুই চাওয়ার
নেই। "ঈশ্বর আমাকে যা দিয়েছেন, তা প্রয়োজনের চেয়েও অনেক বেশি। এখন শুধু নিজের
ও পরিবারের সবার সুস্থতা কামনা করি। আর এই দুর্দান্ত দলটার সঙ্গী হয়ে প্রতিটি মুহূর্ত
উপভোগ করতে চাই।"
পরপর দুটি বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়ে এখনই
খুব বেশি দূরে তাকাতে চান না মেসি। বরাবরের মতোই ধাপে ধাপে, ম্যাচ বাই ম্যাচ এগিয়ে
যাওয়াই এখন তাঁর ও আর্জেন্টিনা দলের মূল লক্ষ্য।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *







